July 5, 2026, 2:45 pm

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ হয়েছে

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ হয়েছে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের ফলে নদী ও সাগর খুব উত্তাল হয়ে উঠেছে, যার ফলে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার (৫ জুলাই) সকাল থেকে এই আদেশ কার্যকর হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

হাতিয়া উপকূলীয় অঞ্চলের আওতায় থাকায় নৌযান চলাচল বন্ধের বিষয়ে নিশ্চিত করেছেন উপকূলীয় নদী বন্দর বিষয়ক সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, হাতিয়া চেয়ারম্যানঘাট থেকে নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ কারণে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। হাতিয়া থেকে বের হতে পারছেন না যাত্রীরা, আবার বাইরের যাত্রীরাও হাতিয়ায় ঢুকতে পারছেন না। উপজেলা প্রশাসন বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা