July 2, 2026, 8:44 pm

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী অরিণ

মোহাম্মদ আসাদ স্টাফ রিপোর্টার :

বকশীগঞ্জ উপজেলার ৬ নং নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মেহজাবিন বিনতে অরিণ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী মেহজাবিন বিনতে অরিণ বলেন, শিক্ষার্থীদের জীবনে এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা তাদের ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকল পরীক্ষার্থীকে মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মেহজাবিন বিনতে অরিণ আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং একটি উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি এলাকার সকল অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পারে।
তিনি নিলক্ষিয়া ইউনিয়নের সকল পরীক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন এবং তাদের প্রতি নিরলস দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা