July 2, 2026, 7:52 pm

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন। সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক,ভুঁইয়া ত্রিশাল উপজেলা বিএনপির , যুগ্ম আহ্বায়ক আনিছ মৃধা যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখার ৩০ জুন ২০২৬ তারিখের ৪৯৫ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ, দেশপ্রেম, মানবতা ও সাম্যের বাণী পৌঁছে দিতে বছরব্যাপী এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে ত্রিশালে সারা বছরজুড়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল মেলা এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা