July 2, 2026, 3:22 pm

খুলনায় যুবক গুলিবিদ্ধ, পুলিশ তদন্তে নেমেছে

খুলনায় যুবক গুলিবিদ্ধ, পুলিশ তদন্তে নেমেছে

খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুর্বৃত্তদের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। রাতুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে রাতুলসহ কয়েকজন যুবক বালুর মাঠে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলি রাতুলের ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়।

লবণচরা থানার এসআই আশরাফুল আলম বলেন, হাসপাতালে গিয়ে রাতুলের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। তবে রাতুল এখনও ঘটনার কারণ সম্পর্কে পুলিশকে কোনো তথ্য দেননি।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাতুল শেখ গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা