মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও অর্থসহ পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার স্থানীয় খয়ের উদ্দিন মাদ্রাসা হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আাওয়াল আরমান এবং বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ।
পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদী এবং সহকারী সেক্রেটারি এস এম নাজমুশ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।