April 28, 2026, 6:55 pm

হলদিয়া ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশায় চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল নেতা মতিউর রহমান (টুকু)

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার :৷

হলদিয়া ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোঃ মতিউর রহমান (টুকু)। ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ ও জনসমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ ও উদ্যমী এই নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

মোঃ মতিউর রহমান (টুকু) বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। হলদিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণই আমার মূল লক্ষ্য।”

এদিকে, তার প্রার্থিতা ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা