লক্ষ্মীপুরের সংরক্ষিত আসনে বীথিকা বিনতে হোসাইনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্রাট আকবর।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবর বলেন, সংরক্ষিত আসনে বীথিকা বিনতে হোসাইনকে মনোনয়নের সিদ্ধান্তটি সময়োপযোগী ও ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, বীথিকা বিনতে হোসাইন ভবিষ্যতে দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, এ মনোনয়নের মাধ্যমে দল তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সোহেল গাজী।