August 20, 2026, 1:48 pm

নাগরিক সেবায় গাফিলতি পেলে কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা

নাগরিক সেবায় গাফিলতি পেলে কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, নাগরিক সেবাদানে কোনো বিভাগের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রমের কথা তুলে ধরেন।

আবদুস সালাম বলেন, নগর ভবনে বসে ঢাকা দক্ষিণের বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। তাই অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করা হয়েছে, যেখানে নাগরিকদের সমস্যা শোনা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান, প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি ডিএসসিসির বিভিন্ন এলাকায় হঠাৎ পরিদর্শনে যাবেন। সেবাদানে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, নাগরিকদের অবহেলার কারণে ময়লা-আবর্জনা ফেললে আইন অনুযায়ী জরিমানা করা হবে বলেও সতর্ক করেন তিনি। অভিযানের অংশ হিসেবে ফুটপাত, বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা