নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে “বিশেষ সম্মাননা” প্রদান করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মো. হাতেম।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করা ২২ জন স্বেচ্ছাসেবককে সনদপত্র প্রদান করা হয়। প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার (সোহেল) এবং পরিচালক আহমেদুর রহমান তনুকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: