April 29, 2026, 3:06 am

নারায়ণগঞ্জে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোহেল গাজী।
আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও নগদবিহীন লেনদেন ব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে “ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় POS মেশিন এবং Bangla QR বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা এবং প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ট্রাফিক পুলিশ সদস্যদের POS মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায়, Bangla QR কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেন এবং ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দ্রুততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা