March 16, 2026, 3:21 pm

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে-রেলমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তেলের দাম বাড়ানো হবে না। এমনটা জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। জ্বালানি সংকটের কারণে পরিবহন সংকট তৈরি হওয়ারও সুযোগ নেই।
ঈদযাত্রা এখন পর্যন্ত মোটামুটি স্বস্তিদায়ক উল্লেখ করে তিনি বলেন, অনলাইনে টিকিট বিক্রিতে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও সবাই ন্যায্যভাবে টিকিট পেয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা