April 29, 2026, 7:51 pm

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি :
আজহারুল ইসলাম মান্নান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

এদিকে প্রিয় নেতার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় তার সমর্থকরা মহান আল্লাহর দরবারে তার আশু সুস্থতা কামনা করে দোয়া করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা