February 23, 2026, 1:38 am

লালমনিরহাট সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় শিশুসহ আটক ৩ জন।

মো: মাজেদুল ইসলাম (মামুন), লালমনিরহাট জেলা প্রতিনিধি :লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক শিশুসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে দহগ্রামের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ গজ বাংলাদেশের ভেতরে অবস্থানকালে এক শিশুসহ দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
সুজন দাস (৩০), পাটগ্রাম উপজেলার বেংকান্দা গ্রামের বাসিন্দা এবং
হেমন্ত দাস (২৫), হাতীবান্ধা উপজেলার পুরাতন কাচারী গাওচুলকা এলাকার বাসিন্দা।
এ সময় তাদের হেফাজত থেকে শিশু বলরাম রায় (১২) কে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশু বলরাম রায়কে অবৈধভাবে ভারতে পাচারের চুক্তি করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুজন দাস মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের নাম জানান। তবে মামলার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো: আখেরুজ্জামান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা