April 22, 2026, 8:39 am

তেহরানের বিভিন্ন অংশে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত টানা ১৪ দিনে গড়ালো। এতে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ার বার্তায় জানিয়েছে যে তারাই ঠিক করবে এই যুদ্ধে কবে নাগাদ শেষ হবে।

এমন প্রেক্ষাপটে ইরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি অংশে বিকট বিস্ফোরণ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, তেহরানের স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে উত্তরাঞ্চলীয় দুইটি শহরে বিমান হামলা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাসিন্দাদের ঘর পর্যন্ত কাঁপছিল। তাসনিম নিউজ বলছে, তেহরানের দক্ষিণেও তীব্র বিস্ফোরণ হয়েছে।

বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রবড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা