March 17, 2026, 12:04 pm

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নির্দেশনায় ৩১ দফার গণসংযোগ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে নারায়ণগঞ্জে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হয়। গণসংযোগটি গভর্নমেন্ট গার্লস স্কুল এলাকা থেকে শুরু হয়ে মাসদাইর ঈদগাহ পর্যন্ত চলে।

কর্মসূচির আয়োজন ও নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং বিএনপি নেতা মনির সরদার। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে “৩১ দফা” সংবলিত লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।

স্থানীয়দের অনেকে জানান, “মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগ নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি জনগণের পাশে থেকে পরিবর্তনের বার্তা দিচ্ছেন।”

জনগণের কল্যাণে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে মাসুদুজ্জামান মাসুদ জানিয়েছেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা- যেখানে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে প্রতিষ্ঠিত হবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা