April 19, 2026, 9:42 am

ভুমি কর্মকর্তাকে লাঞ্চিত করা মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ :ঝিনাইদহে মতিয়ার রহমান নামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করা মামলায় দেড় ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। মারধরের শিকার ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান গত শুক্রবার মামলাটি করেন। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি খনন করছিলেন ফরিদ। সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন স্থানীয় ভুমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। নিষেধ করা মাত্রই ক্ষিপ্ত হয়ে সরকারী কর্মকর্তার উপর হামলা করেন ফরিদ। প্রকাশ্যে একজন সরকারী কর্মকর্তাকে কিল-ঘুষি ও গলা টিপে ধরে হত্যার চেষ্টা করা হয়। এদিকে জামিন পেয়ে নিজের ফেসবুকে ফারুকুজ্জামান ফরিদ লিখেছেন “সকলের উদ্দেশ্য বলতে চাই, আমাকে নিয়ে গত দুইদিন আগে একটি মিথ্যা মামলা করা হয়! অতঃপর আইনের প্রতি সম্মান দেখিয়ে ও আমার নৈতিকতার জায়গা থেকে আমি নিজে আজ ১৯-০৪-২০২১ তারিখ সকাল ১১ টায় ঝিনাইদহ সদর থানায় নিজেকে সোপর্দ করি। ১৯-০৪-২১ তারিখ বেলা ১২:৩০ টায় আমাকে ঝিনাইদহ জজ্ কোর্টে হাজির করা হয় এবং আমি নির্দোষ প্রমাণিত হওয়ায় মহামান্য আদালত আমাকে জামিন দেন। অতএব, কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি”। জামিনের বিষয় নিয়ে ঝিনাইদহের পিপি এড ইসমাইল হোসেন জানান, সাবেক চেয়ারম্যান ও মহামারী করোনা বিবেচনায় ইচ্ছা করলে বিজ্ঞ আদালত এই মামলায় জামিন দিতে পারেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন জানান, সরকারী কর্মকর্তা লাঞ্চিত হয়েছেন। সরকারী বিভাগ পুলিশ তদন্ত করেছেন। সরকারী আদালত জামিন দিয়েছেন। এ নিয়ে আমার বলার কিছুনেই। আদালত যা ভাল মনে করেছেন সেটাই করেছেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা