April 19, 2026, 8:16 pm

ফতুল্লায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন গোপচর মৌজাস্থিত জমি দখল করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা আওলাদ হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী নারী মিসেস রাজিয়া সুলতানা।

জিডিতে তিনি উল্লেখ করেন, নরসিংপুরের মৃত মালেক মাতবরের ছেলে আওলাদ (৪৫), দুলাল ও গিয়াস উদ্দিনসহ আরও ৪/৫জন দীর্ঘদিন যাবত আমাকে মিসেস রাজিয়া সুলতানাকে হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে গোপচর মৌজাস্থিত সি.এস-৪৯৭, এস.এ-২০১ ও আর.এস ৫৫০ ও ৩০০ নং দাগে তার (মিসেস রাজিয়া সুলতানা) মালিকানাধীন ২১.৫০ শতাংশ জমি দখল করার উদ্দেশ্যে বাউন্ডারী দেয়াল ভাংচুর করে এবং জমিতে থাকা ৩০টি গাছ কেটে ফেলে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। ভাংচুরের কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

এদিকে, এই সংক্রান্ত একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ধারালো কাচি দিয়ে এই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলছে আওলাদ।

উল্লেখ্য, এর আগেও এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী মিসেস রাজিয়া সুলতানা।

অভিযুক্ত আওলাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই জমি আমার। আমার জমিতে উনি গাছ লাগিয়েছেন, তাই আমি গাছগুলো কেটে ফেলেছি। সামাাজিকভাবে এই বিষয়টি বিচারাধীন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা