April 19, 2026, 11:46 am

মতলবে তথ্য জানতে চাওয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক সংবাদ কর্মী লাঞ্ছিত!

আব্দুল মান্নান খান,মতলব প্রতিনিধিঃমতলবে তথ্য জানতে চাওয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক সংবাদ কর্মী লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। ১০ই মার্চ (বুধবার) সকালে
উপাদী উওর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সাংবাদিক ইমরান নাজিরের সাথে ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ প্রধান এমনটি করেন।
সাংবাদিক ইমরান নাজির বলেন, ঐ ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ এর কাছ থেকে গেল (২০১৮-১৯) ও (২০১৯-২০) অর্থ বছরের ভিজিডি কার্ডের চাউল বিতরণের সময় কার্ডধারীদের কাছ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এৈ-মাসিক কিস্তি আদায় করেন। প্রকল্পের মেয়াদ শেষে হওয়ার পর নিয়ম অনুযায়ী কার্ডধারীদের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ তা ফেরত দেয়নি। সাংবাদিকের এ প্রশ্নের আলোকে ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ প্রধান এক প্রকার হুমকি চুড়ে বলেন তোমার মত এরকম কয়েকশত সাংবাদিক আমার পকেটে থাকে আমি আমার বিরুদ্ধে শুধু শুধু লেখো আমি তোমার সকল পেপার কাটিং আমার ঘরে রাখছি। আসছে ইউপি নির্বাচনে নৌকা পেয়ে চেয়ারম্যান হতে পারলে তোমার গায়ের কোট খুইলা টাংগাইয়া থুমু। তুমি এখনো আমারে চিনতে পারো না। ভিজিডি কার্ডের চাউলের টাকা ব্যাপারে আমার কাছে জানার অধিকার নাই। তুমি এ বিষয়ে মেম্বারদেরকে জিজ্ঞাস করবা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছ থেকে জানতে চাইবা আমার কাছে তোমার জানার অধিকার নাই। স্থানীয় প্রত্যক্ষদশীর মধ্যে এ ঘটনা দেখেছেন আড়ং বাজারের ব্যবসায়ী বারেক প্রধান, মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা।
এ ঘটনায় সাংবাদিক ইমরান নাজির জীবনের নিরাপওা হীনতায় ভুগছেন এবং এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন ইমরান নাজির।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা