January 16, 2026, 6:08 am

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে শিশু স্কুল ছাত্রীর মৃত্যু

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে হাফসা খাতুন (৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কন্দর্পপুর গ্রামে। সে ওই গ্রামের হেদায়েতুল ইসলামের মেয়ে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কন্দর্পপুর গ্রামের রাজমিস্ত্রী হেদায়েতুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে হাফসা খাতুন ঘরের ভেতর বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ঘটনার সময় হাফসা খাতুনের বাবা ও মা কেউই বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বার মুক্তাহিরুল হক বলেন, হাফসা খাতুনের বাবা ও মা কেউই বাড়িতে ছিলেন না। শিশুটি বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারর পিন (মাথা) মুখে দেওয়ায় অসাবধনতা অবস্থায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা