August 25, 2026, 8:56 pm

ফুলবাড়ীতে পৈত্রিক পুকুরে অবৈধ মাছ শিকার, প্রতিকার চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন

মোঃ সামিউল ইসলাম-দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পৈত্রিক সূত্রে প্রাপ্ত পুকুরে জোরপূর্বক অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলাদীপুর ইউনিয়নের উত্তর বাসুদেবপুর গ্রামের আবু মোহাম্মদ দোহা সরকারের স্ত্রী মোছা. সালমা আক্তার।

আজ মঙ্গলবার রাতে উত্তর বাসুদেবপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা. সালমা আক্তার।

তিনি বলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর মৌজাস্থ, জেএল নং-৬৮, খতিয়ান নং-এস.এ-৪৩২, দাগ নং-২৮২৯, রকম-পুকুর, পরিমাণ-১.০২ একর পুকুর পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা দীর্ঘদিন যাবৎ ভোগদখলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসিতেছি।

কিন্তু উক্ত পুকুরে বাসুদেবপুর আবাসনের বসবাসকারী ১। মোঃ জাকির (৪০), পিতা-মৃত নজির উদ্দিন, ২। মোঃ রমজান আলী (৩৫), পিতা-মোঃ রফিক, ৩। মোঃ আরিফুল (৩৮), পিতা-মোঃ জয়নাল আবেদিন, ৪। মোঃ সুমন (৩৭), পিতা-অজ্ঞাত, ৫। মোঃ রাসেল (৩৩), পিতা-মৃত খবির, সর্বসাং-বাসুদেবপুর, ডাকঘর-খয়েরবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।

ব্যক্তিরা প্রায় সময় আমার অবর্তমানে পুকুরে অবৈধভাবে প্রবেশ করে জাল দিয়ে পুকুরের মাছ ধরে নিয়ে যায়। মাছ ধরার বিষয়টি আমি জানতে পেরে উক্ত ব্যক্তিদের জিজ্ঞাসা করতে গেলে তাঁরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

পরবর্তীতে আমি বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দায়ের করি।

তিনি আরও বলেন, উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি)-এর হুকুমে তাঁর অফিস সহকারী শামীম উক্ত ব্যক্তিদের ফোন করে মাছ ধরার বিষয়টি থেকে তাঁদের বিরত থাকতে বলেন।

কিন্তু উল্লেখিত ব্যক্তিবর্গ কোনো কথাতেই কর্ণপাত না করে একইভাবে উক্ত পুকুরে মাছ ধরতে থাকেন। পরবর্তীতে পুনরায় বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি)-কে বললে সহকারী কমিশনার (ভূমি)-এর হুকুমে ২নং আলাদীপুর ইউনিয়নের তহসিলদার লুৎফর রহমান উক্ত ব্যক্তিবর্গকে পুকুরে মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু তারপরও উক্ত ব্যক্তিগণ পুকুরে মাছ ধরা থেকে কোনোভাবেই বিরত হচ্ছেন না।

উক্ত বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকে তহসিলদার অবগত করলে তিনি এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। সর্বশেষ এরই ধারাবাহিকতায় পূর্বের হুমকি মোতাবেক গত ২৫/০৮/২০২৬ ইং তারিখে ভোর ৬টার দিকে মাছ ধরে নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার না পেয়ে আপনাদের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা