মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকীপুর পুরাতন বাঁশকান্দা এলাকার বাসিন্দা দুলাল মিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তার প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। এ অর্থ জোগাড় করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। এ অবস্থায় দুলাল মিয়ার পাশে দাঁড়িয়েছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। জানা যায়, গত ২১ আগস্ট বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের কার্যালয় উদ্বোধন ও এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দুলাল মিয়ার চিকিৎসার সহায়তার জন্য আবেদন করেন সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বাদল।
এরই পরিপ্রেক্ষিতে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট ,সাধারণ সম্পাদক সোহেল রানা ও অর্থ বিষয়ক সম্পাদক নুর হোসেন মঙ্গলবার (২৫আগস্ট) সন্ধ্যায় শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে দুলাল মিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের মূল লক্ষ্য। দুলাল মিয়ার পরবর্তী চিকিৎসার জন্যও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্রাস্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দুলাল মিয়ার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।