-
- আন্তর্জাতিক
- নেপালে ভয়াবহ বন্যা বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির
- আপডেটের সময় : আগস্ট, ২৬, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
- 2 বার দেখা হয়েছে
নেপালের রসুয়া জেলায় আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ করে বিশাল মাটি ও পলির স্রোত ধেয়ে আসছে। প্রাণ বাঁচাতে মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সেই স্রোত পুরো এলাকা গ্রাস করে।
ঘটনাটিকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন রসুয়া জেলার প্রশাসক। তিনি ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন। বুধবারের এই বন্যায় রাস্তাঘাট, সেতু ও একাধিক বিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে গেছে।
নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, এই বন্যার পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক। পর্যটন বোর্ডের দেওয়া তথ্যমতে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় পর্যটক রয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের পর্যটক রয়েছেন ১২ জন।
ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট সংকটে ভারতের পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সংহতি প্রকাশ করেন।
মোদি বলেন, ‘ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।’
বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যার পানি একটি নদীর মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এর পথে থাকা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
- সামরিক পরাজয় স্বীকার করল যুক্তরাষ্ট্র: ইরান
- ট্রাম্পের শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০% ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল
- নির্বাচনের আগে তুরস্ককে নতুন শত্রু দেখাচ্ছে নেতানিয়াহু
- ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।
- ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের
- নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না
- মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪