August 23, 2026, 7:47 am

নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না

নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত গাজা বা পশ্চিম তীরে ইরান-নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না।

আজ রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ততদিন ইরান নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না—গাজায়ও নয়, জুডিয়া ও সামারিয়াতেও নয়।’

জুডিয়া ও সামারিয়া বলতে ইসরায়েল পশ্চিম তীরকে বোঝানো হয়।

এর আগে রা’আম পার্টির চেয়ারম্যান মানসুর আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র ইতোমধ্যেই বাস্তবতা এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। আব্বাস জানান, তার দল শান্তি, পুনর্মিলন এবং দখলদারিত্ব ও সংঘাতের অবসানের লক্ষ্যে কাজ করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা