-
- আন্তর্জাতিক
- ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি
- আপডেটের সময় : আগস্ট, ২৫, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
- 4 বার দেখা হয়েছে
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া একটি ভিডিও সম্প্রচারের বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কট্টরপন্থি গণমাধ্যমগুলোতে এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়া হয়েছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের শুরুতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার পর এসব হুমকি আরও জোরালো হয়।
এর আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও হুমকি দেয়া হয়েছিল। তবে এবারই প্রথম প্রকাশ্যে তাদের ছেলে ব্যারন ট্রাম্পকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।
এনিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং সিএনএনকে দেয়া এক বিবৃতিতে বলেন, সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে- এমন যেকোনো বিষয় তদন্ত করে।
তবে অপারেশনাল নিরাপত্তার স্বার্থে সুরক্ষাসংক্রান্ত গোয়েন্দা বিষয়ে বিস্তারিত জানানো হয় না বলেও তিনি উল্লেখ করেন।
প্রায় তিন মিনিটের ওই ভিডিওর শুরুতেই ইংরেজিতে একটি গ্রাফিক দেখানো হয়- ‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?’
ভিডিওতে বিভিন্ন গ্রাফিকের মাধ্যমে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন ট্রাম্প যেসব স্থানে নিয়মিত যাতায়াত করেন বলে প্রকাশ্যে জানা যায়, সেসব স্থান দেখানো হয়েছে।
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ভিডিওটি সম্প্রচার করে। প্রতিষ্ঠানটি ইরানের কট্টরপন্থি শাসকগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত।
মার্কিন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, ভিডিওটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে পরিচালিত ধারাবাহিক ভিডিও প্রচারণার অংশ। এসব ভিডিওর কিছুতে ট্রাম্প পরিবারের সদস্যদের চলাফেরার তথ্য এবং তাদের হত্যার বিভিন্ন পরামর্শও দেয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, সিক্রেট সার্ভিস, অন্যান্য মার্কিন সংস্থা, পুলিশ এবং বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া নানা ধরনের নিরাপত্তা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্টের নিরাপত্তা কার্যক্রম সবসময় পরিবর্তন ও সমন্বয় করা হয়।
এই বিভাগের আরও খবর
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।
- ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের
- নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না
- মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
- প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ দিলে শত্রু হিসেবে দেখা হবে: ইরান
- যুক্তরাজ্যে মুসলিমদের অজু ও এশীয়দের চাল ধোয়ায় কম পানি ব্যবহারের পরামর্শ
- জাপানের রেকর্ড প্রতিরক্ষা বাজেট নিয়ে উত্তর কোরিয়ার সতর্কবার্তা
- ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতা সহ ৪ জন গ্রেপ্তার
- ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম নারী ইথেল ক্যাটারহাম
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ পর্যবেক্ষণ করছে ভারত’