August 24, 2026, 7:57 pm

টেকনাফে ৮ কোটি টাকা মূল্যর মাদক জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের একটি টীম বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকা থেকে
১ লাখ পিস ইয়াবা ও ১কেজি আইস উদ্ধার করেছে। মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে ২২ মার্চ রাতে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কতিপয় রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ফিশিং ট্রলারে করে বাংলাদেশে ইয়াবা আনার চেষ্টা করছে। সে খবরের ভিত্তিতে
সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গত ২১ মার্চ হতে স্পিডবোট যোগে বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় অবস্থান করে। তথ্য মোতাবেক ট্রলারটি গত ২২ মার্চ রাতে সেন্ট মার্টিনের পূর্ব উপকূলের দিকে আসার চেষ্টা করলে ডিএনসির সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ফিশিং ট্রলারে থাকা মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে উপকূলের দিকে পালিয়ে যায়। ট্রলারটি তল্লাশি করে উদ্ধার করা হয় ১ লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইস । জব্দকৃত ইয়াবা, আইস ও ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য ৮ কোটি ৫ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা