January 15, 2026, 8:27 pm

র‌্যাব-১১’র অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫’সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫’সদস্য গ্রেফতার। গত রোববার রাতে থানার সাহেবপাড়া মিতালী মার্কেট এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে।
র‌্যাব জানায়, গেপিন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মিতালী মার্কেট এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সন্ত্রাসী, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়া-মোঃ আরব হোসেনের ছেলে মোঃ ইব্রাহীম(১৯), সাহেবপাড়া এলাকায় মৃত হাবিবুল্লাহর ছেলে মোঃ আমির হোসেন(২৮), মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম(২৮), আঃ সামাদ মৃধার ছেলে মোঃ আঃ কুদ্দুস মৃধা(২৮), ও মৃত হানিফের ছেলে মোঃ আরমান(২০)কে গ্রেফতার করা হয়। এ সময় সন্তাসীদের কাছ থেকে র‌্যাব ১’টি চাপাতি, ১’টি সুইচ গিয়ার চাকু, ১’টি জিআই পাইপ, ৪’টি ছোরা ও ১’টি রামদা উদ্ধারসহ ৩’টি মোটর সাইকেল জব্দ করা হয়। সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. বিল্লাল হোসেন(২৮), মো. মনির হোসেন(২৭), সাইদুল ইসলাম(২৬) ও সুজন(২৭) পালিয়ে যায়।
র‌্যাব আরো জানায়, কতিপয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার ১৫ নং মিতালী মার্কেটে পলাতক আসামী বিল্লালের ক/১৮ নং দোকানের ভিতর ও সামনে গলির মধ্যে অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল উক্ত স্থানে হাজির হয়ে সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫’ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।#####

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা