April 20, 2026, 1:34 am

কেশবপুরে ফেনসিডিলসহ ১ নারী গ্রেফতার

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা): কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাসলিমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃ্ষ্ণপুর এলাকায় বুধবার বিকেলে মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের সার্বিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সিকদার মতিয়ার রহমানের নেত্বত্বে উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, মাহাফুজুর রহমান, আজিজুর রহমান, হাসান মাহমুদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামকৃ্ষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাসলিমা বেগমকে (২৫) গ্রেফতার করে। ওই সময় তার বসতবাড়ী থেকে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে ওই গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বাড়ী থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ফেনসিডিলসহ ১ নারীকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যথাসময়ে গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হবে। কেশবপুর উপজেলা থেকে মাদক নির্মূল করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা