April 20, 2026, 1:38 am

সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন

ঃ সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন। সিদ্ধিরগঞ্জে ঢাকা মতিঝিল দিলকুশার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রহরী মোঃ ছৈয়দ আলী সবুজের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। লেখা-পড়া না জানলেও নিজেকে রাজস্ব কর্মকর্তা পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করছে। মাত্র ৩’বছরে নাসিক ২নং ওয়ার্ডে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে। নামে-বেনামে রয়েছে বিপুল অর্থ-সম্পদ।
জানা যায়, বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার বাসিন্দা কৃষক মজিবুল হক দেওয়ানের ছেলে মোঃ ছৈয়দ আলী সবুজ। দূ-সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে ঢাকা মতিঝিল দিলকুশার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালে দৈনিক হাজীরায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগদান করে। পরে এ চাকুরিটি স্থায়ী হয়। ৮/১০’বছর অতিকষ্টে দিন যাপন করতে থাকে। গত ৩’বছর পূবে হঠাৎ করে বদলে যায় মোঃ ছৈয়দ আলী। এ ৩’বছরে বনে যায় বিপুল অর্থ-সম্পদের মালিক। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় ৫’টি বাড়ি, ৬’টি ফ্লাটসহ ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণ অর্থ ও স্ত্রীর গায়ে রয়েছে শত ভরী স্বর্ণালংকার। বিলাসবহুল জীবনযাপন মাসে প্রায় ২’থেকে আড়াই লাখ টাকা খরচ। মোঃ ছৈয়দ আলী এলাকায় নিজেকে দানবীর সাজতে ২’মসজিদে ৪’লাখ টাকা দান করেন। সে এলাকায় নিজেকে রাজস্ব কর্মকর্তা পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করছে। সবুজ এলাকাবাসীকে বিভিন্ন ধরনের ভয় দেখায়। তার হাতে রয়েছে একটি কিশোর গ্যাং। আর এ গ্যাংয়ের দায়িত্ব পালন করেন তার বিশ্বস্ত সঙ্গী মৃত আঃ মান্নানের ছেলে আঃ আলিম। আঃ আলিম এলাকায় অনুমোদনহীন সুদের ব্যবসা চালাচ্ছে দেদারসে। মোঃ ছৈয়দ আলী সবুজ ও আলিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে মোঃ ছৈয়দ আলী সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে সাক্ষাতে কথা বলব। ####

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা