November 21, 2026, 8:16 am

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। দুজনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
ওই কর্মকর্তা আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে তন্তর করা হবে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এসময় ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা