November 7, 2026, 9:30 am

পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথাযথভাবে উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা বিএনপির ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচিটি পালন করা হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। এ দিনের চেতনা গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও স্বনির্ভরতার ভিত্তি রচিত হয়েছিল। তিনি আরো বলেন ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দেশের শান্তি, সমৃদ্ধি এবং ৭ নভেম্বরের বিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করা নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট সহ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা