October 7, 2026, 6:34 pm

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় “ক” সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মিলন ফকিরসহ ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৬/১০/২০২৬ রাতে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলিস্থ পলাশের বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী ১। মিলি আক্তার (২৬), পিতা-সেলিম হোসেন, মাতা-শান্তা বেগম, স্বামী-মিলন, সাং-মালি গ্রাম, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-পিলকুনী কলাবাগান, পাঠাগার গলি, পলাশের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর ঘরের ভিতর থেকে ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মিলি আক্তার (২৬) নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা