September 17, 2026, 8:42 am

নির্বাচনী ব্যয়ের তথ্য দিতে প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব বাধ্যতামূলক

নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও উল্লেখ করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।

এর ফলে নির্বাচনী ব্যয়ের হিসাব সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের তথ্য স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা