September 15, 2026, 11:22 am

ডা. জাহেদ উর রহমান

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ নিচ্ছে না, এটা সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে

আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, এবারের স্থানীয় নির্বাচন হবে সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে অতীতে দলীয় প্রতীকের ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতো। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি প্রার্থী দেবে না বা দলীয়ভাবে অংশ নেবে না।

তিনি বলেন, প্রার্থীরা নিজ নিজ পরিচয় ও ব্যক্তিগত জনপ্রিয়তাকে ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে কোনো প্রার্থী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটি নির্বাচনে প্রধান বিষয় হবে না।

জাহেদ উর রহমান আশা প্রকাশ করেন, দলীয় প্রতীকের বাইরে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় স্থানীয় নির্বাচনে আগের মতো সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ ফিরে আসবে।

তিনি বলেন, উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় এবারের নির্বাচন স্বাভাবিকভাবেই আরও অংশগ্রহণমূলক হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা