September 11, 2026, 1:31 pm

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় দুজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ১০ জন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন ইমরান (২৩) ও শাহনাজ (৫০)। সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন রায়হান (২৪), বাপ্পি (৬৪), শরীফ (২৯), আরিফ হোসেন (২৬), আলাল (৩৮), হৃদয় (২৫), হাবিবুর রহমান (২৭), জুয়েল (২৭), সুজন মিয়া (২২) ও জিসান খান (৩০)।

এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত মো. বাবু হোসেন এবং নিয়মিত মামলার আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা