April 19, 2026, 11:31 pm

কুমিল্লায় ১০ টাকার জন্য গৃহবধূ হত্যা আটক-২

কুমিল্লা জেলা প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা গ্রামের সৈয়দ আলী ভূঁইয়া বাড়ীতে কাপড় সেলাইয়ের ১০ টাকা কম দেওয়ায় জহুরা বেগম নামের এক নারীকে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত জরুরা বেগম,মনোহরগন্জ উপজেলার লক্ষনপুর ইউপির, মরিচা গ্রামের সাইফুলের স্ত্রী ও আদ্রা গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাপের বাড়ি আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন,ওই গ্রামের সফিকুর রহমানের মেয়ে সুমি আক্তার, ও সেলিনা আক্তার।

স্হানীয় ও মামলা সূত্রে জানা যায়,কয়েকদিন আগে খোরশেদা বেগম একটা থ্রীপিজ সেলাইয়ের জন্য দেয় চাচাতবোন সুমির কাছে দেয় বৃহস্পতিবার সন্ধায় থ্রি পিজ আনতে যায়,এসময় সুমি ১শত টাকা দাবী করে খোরশেদা বেগম ৯০ টাকা দেয়,১০ টাকা কম দেয়া নিয়ে সুমির সাথে তর্কাতর্কি হয় এতে যোগ দেয়,সুমির বোন ছকিনা আক্তার, সেলিনা আক্তার ও বোন জামাই জলিল মিলে বেড়ধক মারধর করে জহুরা পালিয়ে গিয়ে পিতার ঘরের সামনে যায়,এসময় চাচাত বোন জামাই জলিল জহুরার তলপেটে লাথি মারলে লুটিয়ে পড়ে, স্হানীয়রা উদ্ধার করে নাথেরপেটুয়া ভূঁইয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় এজহার নামীয় ২ নারীকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা