রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বোয়ালমারী যুব সমাজের আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুল জব্বার প্রমুখ।