September 4, 2026, 4:25 pm

নরসিংদীতে তেলের ট্যাংকারে লুকানো ৯২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদী থানাধীন মইষাকান্দি এলাকা থেকে তেলবাহী একটি ট্রাকের তেলের ট্যাংকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ২টায় গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল নরসিংদী জেলার মনোহরদী থানাধীন মইষাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তেল পরিবাহী একটি ট্রাকের তেলের ট্যাংকারে কৌশলে লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. আমির আলী (২৫), পিতা-মিয়াব আলী, মাতা-রহিমা বেগম, সাং-শ্রীধরপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ; ট্রাকচালক মোঃ আলাল খন্দকার (৩৫), পিতা-আব্দুল খালেক খন্দকার, মাতা-মৃত মর্জিনা বেগম, সাং-ঘাটুরা, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া এবং হেলপার মোঃ মনির হোসেন (৩০), পিতা-মৃত কাজী জানু মিয়া, মাতা-মরিয়ম বেগম, সাং-ঘাটুরা, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া।
র‌্যাব সূত্রে জানা যায়, সিলেট-হবিগঞ্জ জেলার ভারতীয় সীমান্ত হয়ে অবৈধ গাঁজার একটি বড় চালান তেলবাহী ট্রাকের ট্যাংকারে লুকিয়ে নরসিংদী জেলার ওপর দিয়ে ঢাকাসহ আশপাশের জেলায় পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি চৌকস দল ৪ সেপ্টেম্বর রাত পৌনে ২টার দিকে মনোহরদী থানাধীন মইষাকান্দি এলাকার আবুল কালামের মুদি দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্যাংকারে লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের দায়ে তিন আসামিকে গ্রেফতারের পাশাপাশি তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদীর মনোহরদী থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা