August 23, 2026, 11:40 am

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি বৃদ্ধি করতে সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শনিবার (২২ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ হয়েছে। নতুন তিনটি উইং চালু করা হয়েছে এবং অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। এছাড়া, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে।

শামা ওবায়েদ আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আগামী এক বছর তিনি ব্যস্ত থাকবেন। কাজের সুবিধার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী টিমওয়ার্কে কাজ করা হবে।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়। সরকারই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হবে কি না।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা