নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছে । ১৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ধর্ষণের চেষ্টা মামলার একজন, পুলিশের ওপর হামলার (এসল্ট) মামলার তিনজন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য অপরাধে জড়িত একজন রয়েছেন।
পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতাররা হলেন, আবু বক্কর (১৮), পিতা শফিকুল ইসলাম, আটি ওয়াপদা কলোনী বালুর মাঠ এলাকার বাসিন্দা; মো. মানিক (২০), পিতা আবুল কালাম, সিদ্ধিরগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আজিজুল ইসলাম (২৩), পিতা মৃত আব্দুল জব্বার মুন্সি, আটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, মোস্তাক (৪৪), পিতা গফুর ভান্ডারী, সুমিলপাড়া বালুর মাঠ এলাকার বাসিন্দা; এজাহার মিয়া, পিতা মৃত আব্দুল হক, মিতালি মার্কেট এলাকার বাসিন্দা এবং মো. শাহ আলী (৩২), পিতা শহীদুল ইসলাম, বাগমারা এলাকার বাসিন্দা।
অন্যান্য অপরাধে গ্রেফতার আবরাত ওয়াজিব (২০)। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার সদর এলাকার দক্ষিণ সাইটিকা। তিনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ওয়াপদা কলোনীতে বসবাস করছিলেন।
এ ছাড়া ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেফতার মো. নুর হোসেন কাজী (৫৪)। তার স্থায়ী ঠিকানা চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার পাড়া বগুলা। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘর এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।