April 19, 2026, 9:36 am

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মার্কেট উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা পরিচালিত নবনির্মিত সুপার মার্কেটটি রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় তার সাথে ছিলেন সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
পরে গানাসাস মিলনায়তনে সংস্থার উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। গানাসাস সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার উন্নয়ন কার্যক্রমসহ জেলার নাট্য ও সাংস্কৃতিক চর্চায় সংস্থার কার্যকর ভুমিকাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন গানাসাসের প্রধান উপদেষ্টা হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গানাসাস’র কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপসহ উপদেষ্টাদের মধ্যে গানাসাস সদস্য ও উপদেষ্টা জেলা আওয়ামী লীগ স¤পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আবু জাফর সাবু, লুৎফর রহমান রঞ্জু, হাসান মাহমুদ সিদ্দিক, জহুরুল কাইয়ুম ও আনিসুর রহমান মিনু প্রমুখ। সভাটি পরিচালনা করেন গানাসাস’র সাধারণ স¤পাদক দেবাশীষ দাস দীপু।
এর আগে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা মাহাবুব আরা বেগম গিনি সংস্থার ভৌত অবকাঠামো নির্মাণ বিষয়ে মাষ্টার প্লান তৈরী করে পরিকল্পিতভাবে পুকুর ভরাট করে অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি নাট্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এক্ষেত্রে গাইবান্ধার অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সংস্থার বর্তমান কার্যনির্বাহী কমিটিকে সচেষ্ট হওয়ার আহবান জানান।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা