August 10, 2026, 11:51 pm

পাঁচবিবির সাবিহা চিকিৎসক হতে চায়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হয়ে মানবসেবা করার স্বপ্ন দেখছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাপড় ব্যবসায়ীর মেয়ে সাবিহা মমতাহা অর্নি।

এবছর এসএসি পরীক্ষায় “পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়” বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৪ নম্বর পেয়েছে এবং জিপিএ+৫ সহ সফলতার সাথে পাশ করেছে অর্নি। উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে সাবিহা অর্নি। অবসর সময়ে সে বিভিন্ন সেমিনার বা প্রতিযোগিতায় অংশ গ্রহণের প্রস্তুতি নিত। উপজেলা প্রশাসন, স্কুলসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছে অর্নি।

পাঁচবিবি বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামের দ্বিতীয় মেয়ে অরনি। সাইফুল ইসলামের ৩’মেয়ে। বড়মেয়ে কলেজে এবং ছোটমেয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। মজার বিষয় হলো, ৩’বোন একই শিক্ষা প্রতিষ্ঠান “পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী”।

অর্নির স্বপ্ন সে ভালোভাবে পড়ালেখার মাধ্যমে ভবিষ্যতে ডাক্তার হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানব কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চায়। ভালো ফলাফল প্রসঙ্গে তার মা-বাবা বলেন, অর্নি বেশি সময় পড়ালেখা না করলেও যতটুকু সময় পড়ার টেবিলে বসেছে, মনোযোগ দিয়ে পড়েছে। অর্নির এমন সাফল্যে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সবাই বেশ আনন্দিত। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব বলেন, সাবিহা খুব মেধাবী এবং শান্ত প্রকৃতির মেয়ে। পড়ালেখায় সে বরাবরই ক্লাসের প্রথম স্থান অধিকার করেছে। তার সফলতায় আমরা সকল শিক্ষকরা খুশি সে আরো বড় হোক দোয়া রইল।

সাবিহা মমতাহা অর্নির মা-বাবা মেয়ের জন্য সবার কাছে দোয়া চায়, তাদের মেয়ে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা