প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ উদ্বোধন করেন।
এ প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো রাঙামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ গ্রহণ করেছে।
এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে এই প্রকল্পে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।
রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী এই সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ প্রকল্পটি দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের অংশ হিসেবে নেওয়া হয়েছে।