August 8, 2026, 10:47 am

ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ উত্থাপন

ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ উত্থাপন

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ উঠেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় দায়িত্ব পালনকালে এক নারী কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে।

২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার আগে ইনফান্তিনো ২০০০ সালে উয়েফাতে যোগ দেন এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক পদে বসেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালীন ইনফান্তিনোর সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের কারণে নারীটি ইনফান্তিনোর কাছ থেকে বিশেষ সুবিধা পেতেন। দ্য ডেইলি টেলিগ্রাফের দাবি, ওই নারী উয়েফা ছেড়ে যাওয়ার পরও সংস্থাটির কাছ থেকে কয়েক হাজার পাউন্ড অর্থ পেয়েছিলেন, যেখানে ইনফান্তিনোর সরাসরি ভূমিকা ছিল।

এছাড়া, ইনফান্তিনোর প্রভাব ব্যবহার করে ওই নারীর পদোন্নতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উয়েফা থেকে পাওয়া অর্থের সহায়তায় তিনি এমবিএ কোর্স সম্পন্ন করেন।

তবে ইনফান্তিনো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার একজন মুখপাত্র জানিয়েছেন, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং ইনফান্তিনো এসবকে দৃঢ়ভাবে অস্বীকার করছেন। তিনি বলেন, অতীতে উয়েফা ও ফিফার কোনো কর্মী ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা