-
- আন্তর্জাতিক, প্রবাস
- প্রবাসীদের কারণে মহামারীতেও দেশ নাজুক হয়নি: ইঞ্জিনিয়ার মোশাররফ
- আপডেটের সময় : জুলাই, ১৪, ২০২১, ১১:৫০ পূর্বাহ্ণ
- 1150 বার দেখা হয়েছে
মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ প্রবাসীদের কারণে মহামারীতেও দেশের পরিস্থিতি নাজুক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য চট্টগ্রামের মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
যুক্তরাষ্ট্র সফররত এ বীর মুক্তিযোদ্ধা ১০ জুলাই শনিবার লং আইল্যান্ডের সানকেন মেডোজ পার্কে ‘মিরসরাই সমিতি’ আয়োজিত এক বনভোজনে অংশ নিয়ে একথা বলেন।
বেলুন উড়িয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “প্রবাসীরা হলেন রেমিটেন্স যোদ্ধা। কোভিড-১৯ মহামারীতেও বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলার পেয়েছে প্রবাসীদের কাছ থেকে। এর ফলে বাংলাদেশ আরও অনেক দেশের মতো নাজুক পরিস্থিতিতে নিপতিত হয়নি, বরং অর্থনৈতিক ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে।”
প্রবাসীদের জন্য সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “প্রবাসবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বিনিয়োগের নয়া দিগন্তের সূচনা ঘটিয়েছেন ১০১টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে। প্রবাসের অভিজ্ঞতায় নিজ এলাকায় ছোট-বড়-মাঝারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ রয়েছে এসব বাণিজ্যিক অঞ্চলে। সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ-সুবিধা ও সহযোগিতা। আমলাতান্ত্রিক জটিলতার অবসানেও অবলম্বন করা হয়েছে মনিটরিংয়ের ব্যবস্থা।”
এই বিভাগের আরও খবর
- ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।
- ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের
- আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন
- নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না
- মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
- সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
- বসুন্ধরা কিংসকে আরও এক সপ্তাহের সময় দিল বাফুফে
- প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ দিলে শত্রু হিসেবে দেখা হবে: ইরান
- দিনাজপুরে দেড় লাখ বস্তা আলু হিমাগারে আটকা