April 19, 2026, 10:09 pm

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের তিন দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

মো. মুক্তার হোসেন, বেনাপোল প্রতিনিধি : শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট খুনের তিন দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে জেলা ম্যাজিস্ট্রেড ও উপজেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। গত শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলার জিরানগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলির ছোট ছেলে। এঘটনায় থানায় নিহতের বোন সুমি খাতুন বাদী থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য শনিবার বিকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুইজনকে ছেড়ে দিয়ে ঘটনার মূলহোতা বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সেখানে হত্যার বিষয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত ছোট ভাই জসিম উদ্দিনের মরদেহ কবর থেকে উত্তোলনের করে লাশের সুরতহাল পরিক্ষার জন্য আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা