July 31, 2026, 12:17 pm

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এ বিশেষ অভিযান চালানো হয়। এতে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী মামলায় ১ জন, অন্যান্য ও পর্নোগ্রাফি মামলায় ২ জন এবং চুরির মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুরের সখিপুর থানার মালকান্দি গ্রামের মৃত শাহ জাহান বেপারীর মেয়ে ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শামীমা আক্তার শিবলী (৩০) এবং তার বোন নিপা আক্তার (৪১); ভোলার লালমোহন থানার আবুল কালামের ছেলে সুমন (১৯); নোয়াখালীর মাইজদী থানার আলমগীরের ছেলে ইয়ামিন (১৯); সিদ্ধিরগঞ্জের সাইলো গেইট কলাবাগ এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শহিদ মিয়া (৪০); এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাইদুল ইসলাম (৫০)।

পরে গ্রেফতারকৃত সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা