July 23, 2026, 7:53 pm

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সালমান খানের পর এবার তিনি এই আন্দোলনের পক্ষে সরব হলেন।

‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে চলমান এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আলিয়া সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন।

আলিয়া লেখেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে। যে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছে—তাদের প্রত্যেকের পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অজস্র ত্যাগের গল্প।’

তিনি আরও বলেন, ‘তাদের এই সাহস আমাকে অভিভূত করে। তাদের এই সংকল্প যেন আমাদের সামনে তুলে ধরা একটি আয়না, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি?’

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, ‘আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না!’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা