গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাবের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজাত দল র্যাব-১১। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল সোনারগাঁও থানাধীন বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক বিক্রির একটি স্পট থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম উল হক, বিসিজিএম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে র্যাব-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।