July 10, 2026, 6:18 pm

বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব: জামায়াত আমির

বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। তিনি জানান, সংসদে ফিরে সরকারকে সবকিছু অবহিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন।

তিনি মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের সহায়তার জন্য এগিয়ে আসার অনুরোধ করেন।

চট্টগ্রাম সফরে ডা. শফিকুর রহমান বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা