July 10, 2026, 6:17 pm

দিনাজপুরে শিক্ষকদের প্রতারণার শিকার, দুই লাখ টাকা হাতিয়ে নিল চক্র

দিনাজপুরে শিক্ষকদের প্রতারণার শিকার, দুই লাখ টাকা হাতিয়ে নিল চক্র

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন শিক্ষক প্রতারণার শিকার হয়েছেন। তারা মোবাইল ফোনে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে কল পেয়ে আতঙ্কিত হয়ে দুই লাখ টাকা হারান। বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষকরা থানায় অভিযোগ দেন।

অভিযোগে জানা যায়, প্রতারকরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে শিক্ষকদের জানান, তাদের সন্তানদের মাদকসহ আটক করা হয়েছে। মামলা থেকে রক্ষা করতে হলে দ্রুত বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠাতে হবে। এভাবে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ৮৬ হাজার ৮০০ টাকা, প্রধান শিক্ষক প্রীতি রাণী সরকার ৬৭ হাজার টাকা এবং সহকারী শিক্ষক মাহাফুজা বেগম ৪১ হাজার টাকা পাঠান।

শিক্ষকরা পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, এটি একটি প্রতারণা। অভিযোগের পর প্রতারকদের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে শিক্ষকদের টার্গেট করে এই প্রতারণা চালানো হয়েছে। বিষয়টি ইউএনও এবং থানায় জানানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ধরনের ফোন পেলে আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা